Home দুর্ঘটনা মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক সহ দুই জন নিহত

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক সহ দুই জন নিহত

299
0
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক সহ দুই জন নিহত

মিরসরাই উপজেলার বারইয়ারহাট টু খাগড়াছড়ি সড়কের করেরহাট বন বিভাগের অফিসের সামনে মালবাহী একটি ট্রাক ওভারটেকিং এর সময় ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে চাপা দিলে অটোরিক্সায় থাকা মোঃ রুবেল (২৮) প্রকাশ রুবেল বলি ও অটো রিক্সা চালক ইউসুফ(৩৫) প্রকাশ কালা দুইজন নিহত হন।

এতে নাজমুল ( ১৯) ও রুবেল(২৮) নামে অপর দুই জন আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছে।

১৪ জুন (মঙ্গলবার) দুপুর ১টায় এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ট্রাকটিকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গাড়ির নাম্বার (চট্ট মেট্রো- ট ১১-০১৬৬)।

নিহত রুবেল বলি করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গেড়ামারা ফরেস্ট অফিসের এলাকার বাসিন্দা এবং ইউসুফ করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের বাসিন্দা। নিহত রুবেল মিয়া গেরামারা এলাকার আনোয়ার হোসেনের একমাত্র পুত্র, রুবেল পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক। আহত অপর দুজন করেরহাটের অলিনগরের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি গেড়ামারা এলাকার কবরস্থানের টার্নিং থেকে করেররহাট বাজারের দিকে রওনা দেয়, এতে অপরদিক থেকে আসা খাগড়াছড়ি মুখী পাথর বোঝাই একটি ট্রাক ওভারটেক করার সময় অটোরিকশাকে চাপা দিলে দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয় । দুর্ঘটনার সময় আশেপাশে এলাকার লোকজন এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ সময়ে ট্রাক ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, আমরা ঘটনা শোনার পর সাথে সাথে ঘটনাস্থলে ফোর্স পাঠাই। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়াধীন।