Home গদ্য-পদ্য “বদলে যাইনি বিশ্বাস রেখো”- ফিদেল আব্দুল্লাহ

“বদলে যাইনি বিশ্বাস রেখো”- ফিদেল আব্দুল্লাহ

297
0

বদলে যেতে চাইনি
এমনকি বদলে যাইনি
তুমি আমাকে বদলে যেতে বাধ্য করেছ
কারণ তুমিই তো বলেছ
আমি নাকি তোমাকে আর ভালোবাসি না
মন থেকে সেই আগের মতন
আমি নাকি তোমাকে ভুলে গেছি
তোমাকে ভুল বুঝে,অনেকটা অভিমানে।
তুমি বল আমার অভিমান শূন্য হৃদয়ে
কেনইবা আজ অভিমান ভর করল
দূরত্ব বাড়িয়ে দিয়েছি
তোমার হাতের নাগালের বাহিরে
চলে যেত চাই তোমার দৃষ্টি সীমানা পেরিয়ে।

তুমি কি করে ভাব এসব কথা
কিভাবে বল এমন অভিরুচি সমৃদ্ধ ভাষা
এমন অতৃপ্ত বাক্যগুলো
কিভাবে তোমার মুখ থেকে বের হয়
আজ সত্যি আমি অবাক,তোমার এমন কথাবার্তায়
সত্যি বলতে কি তোমাকে ভুলে যাওয়া
কি মুখের কথা ??
তুমি কি জান?
দূরত্ব বাড়লে গুরুত্বও বাড়ে
ভালোবাসা কমে না কোনভাবে
তবে হৃদয়ে যদি সে থাকে
দৃষ্টিহীন মানুষও আকাশ দেখে
আমিও তেমনি আর কিছু বলতে চাই না ,বুঝে নিও।

ইদানীং ব্যস্ত থাকি,সময় হয় না দেখা করার
কিছু বলার থাকলেও বলা হয় না,এটা অভিমান নয়
বলতে পার আমার নতুন এক অনুভূতি
কাজের অনুভূতি। তোমাকে বোঝাতে চাই
আমিও পারি,কিছু একটা করার চেষ্টা করি
যা শুধু তোমার জন্য, তোমাকে পাবার জন্য
তোমাকে পাওয়া তোমার উপর নির্ভর নয়
তোমার পরিবার আছে,পরিজন আছে
তাদেরও ভালমন্দ বোঝার অভিরুচি আছে।

তুমি মাঝে মাঝে বল
ভুলে গেলে পাখি হয়ো
চলে যাও ঐ দূর সীমানায়
আমার দৃষ্টির অগোচরে
আমি কিছু বলব না,
অথচ পাশাপাশি থাক
দেখা করবে না, কথা বলবে না
চিরকুট দিবে না,ঈশারা করবে না
চোখ মারবে না তা কি হয়?
তুমি এসব করলে আমার ভালো লাগে
মনে হয় তুমি সবসময় পাশেই আছ
তোমার এসব স্মৃতি নিয়ে
আমি দিনরাত গুনগুন করে গান করি।

ইদানিং এসব পাই না তোমার অতি নিকটে থেকেও
কোথায় থাক, কি কর তাও জানি না?
সেদিন দেখা হল কিছু বললে না
শুধু বললে কাজে যাচ্ছি পরে কথা হবে
কি কাজ কর? কোথায়
জানানোর প্রয়োজনও মনে কর না
এক অন্য রকম মানুষ তুমি,ইদানীং।

আমি জানি তোমার প্রত্যাশর কথা
তুমি অনেক কিছু আশা কর
আমিও করি তবে পাশাপাশি বাড়ি
লোকে জানাজানি হলে কেমন লাগবে তোমার
এভাবে একদিন তোমার পরিবার জানবে
আমার পরিবার জানবে সেদিন কেমন হবে
বলতে পারবে বুকে সাহস নিয়ে আমার কথা
তোমার ভালোলাগা, ভালোবাসার কথা
স্বীকারোক্তি দিতে পারবে নির্ভয়ে
তুমি আমাকে ভালোবাস।
সমস্যা আমার হবে না
সমস্যা তোমার হবে তুমি মেয়ে
তোমার পড়ালেখা বন্ধ হবে
আমি এটা চাই না।

তুমি অনেক সময় না বুঝেই
অনেক কথা বল,মাঝে মাঝে ভাবি তুমি কিভাবে
আমাকে এসব কথা বল, আমাকে নিয়ে এসব ভাব
আমাকে নতুন দেখছ আজ, নতুন ভাবে চেনার ব্যর্থ
প্রয়াস চালাচ্ছ তাই না, সত্যি বিফলে যাবে
কেহ কি কাউকে ভালোবেসে ভুলে যায়
ভুলে যাওয়ার জন্য কাউকে কি কেহ ভালোবাসে
হয়ত অনেকেই ভালোবাসে, ভুলে যায়
আবার নব্য নতুন প্রেমে পড়ে
আমাকে দেখে কি তাই মনে হয়?
তবে জেনে রেখ আমি তাদের দলের নই
আমি তোমার দলে
তুমি যেমন আমাকে ভালোবাস
ঠিক তেমনি আমিও তোমাকে
একটু কম না
একটু চিলতে পরিমান কম না
এক অনু বৃদ্ধি পরিমান কমতি নয়।

পরিশেষে শুধু এইটুকু বলব
ভুলে যাওয়ার জন্য যদি তোমাকে ভালবাসতাম
সত্যি তাহলে তোমার কাছে
অন্য রকম চাওয়া অনুভুতি ঈঙ্গিত
ও ব্যাখা করতাম আজ এই লিখনীতে ভালো থেকো।
আমি আছি তোমার পাশে
থাকব, নিঃশ্বাস যতদিন ততদিন।

— ফিদেল আব্দুল্লাহ