Home রাজনীতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা

256
0
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা

আজ ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে ধানমন্ডি ৩২এ জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে  ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে এই ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

এছাড়াও  ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক সালেহীন বাবু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।