ঢিঙ্কাচিকা ঢিঙ্কাচিকা
জমল রাতে কোন নাটিকা?কেউ বুঝি টোপ খেলে না?
খেলার সুযোগ দেলে না?চাকরিজীবি লিগের সুযোগ
হায় রে তুমি পেলে না!
বদলে যাবার সুযোগ ছিল,
বদলে তুমি গেলে না!রাখলে কিছুই ফেলে না,
সবই তোমার খেলেনা,
অধিক লাফালাফির হিসাব
ছিল কি আক্কেলে না?ঢিঙ্কাচিকা ঢিঙ্কাচিকা
জমল রাতে কোন নাটিকা?তোমার বাড়ি হামলা করে
মদ পেয়েছে–দেশী? নো!
কিসের হদিশ?–ক্যাসিনো!
যাইতে হল রিমান্ডে তাই,
সেথায় আছে এসি? নো!বাক্সভরা টিস্যুই নাই,
কান্নাকাটির ইস্যুই নাই,
তোমার কথা বিলিভ করে
এমন কোনো শিশুই নাই!কেউ দিয়েছে উসকে নাকি?
র্যাব দিয়েছে ভীষণ ফাঁকি,
লাভ কী করে ঢাকাঢাকি?
কিছুই কি আর রইল বাকি?তাতেই বা কী?
তাতেই বা কী?
যাচ্ছ তুমি জেলে? না?
পিছেই পুলিশ ঠেলে? না?
তবুও দিলা ভূবনমোহন
সেই হাসিটা–হেলেনা!হেলেনা রে হেলেনা…
তোমার জুড়ি মেলে না!
ছড়াঃ মৃদুল আহমেদ







