রাজধানীর ৩০০ ফিট এলাকা অগণিত মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে। তিল পরিমাণ ঠাঁই নেই। ভোর থেকেই ঢল নামে মানুষের। মঞ্চের সামনে এবং আশ-পাশে কোনো জায়গা নেই দাঁড়ানোর। মঞ্চ প্রস্তুত। মঞ্চে ১৯টি চেয়ার রয়েছে। মঞ্চের চারপাশে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে দেশে এসেছেন।
পশ্চিম ও পূর্ব দিকে মহাসড়ক দিয়ে নেতা-কর্মীদের মিছিল আসছে, মানুষের স্রোত থামছে না। বরিশাল, রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনগুলোতে নেতা-কর্মীরা রাতেই ঢাকায় পৌঁছেছে বিভিন্ন সময়ে।
বিমান বন্দর, পূর্বাচল, পূর্বে বনানী, যুমনা ফিউচার পার্ক প্রভৃতি পয়েন্টে নেতা-কর্মীরা তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মিছিল নিয়ে আসছে।
নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। ক্ষুদ্র মিছিল আসছে, সাথে রয়েছে ব্যান্ড পার্টি।
— প্রতিবেদক রিজভী মাহমুদ










