Home রাজনীতি জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ডিসেম্বরে

জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ডিসেম্বরে

288
0
পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে জামায়াতে ইসলামী

সারাদেশের এক লাখের বেশি রুকন সদস্যের গোপন প্রত্যক্ষ ভোটে চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন।

জানা গেছে, দলটির মধ্যে এরই মধ্যে আমির নির্বাচনের দুটি সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা চলছে। যেটির একটিতে আছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলামের নাম। অন্য প্যানেলটিতে এটিএম আজহারের পরিবর্তে আছেন বর্তমান আরেক নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নাম।

দলটির গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা যায়, আমির নির্বাচনের জন্য বিদায়ী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা তিনজনের একটি প্যানেল নির্বাচন করেন। সাধারণত এই প্যানেল থেকে সারাদেশের রুকন সদস্যরা গোপন ভোটে একজনকে নির্বাচিত করেন দলটির আমির হিসেবে। তবে প্যানেলের বাইরেও যে কাউকে ভোট দিতে পারেন ভোটাররা।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, ২৫ ডিসেম্বরের আগে দলের নির্বাচন সারবেন তারা। নতুন আমিরের কাঁধে থাকবে জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ।