Home অপরাধ উত্তরায় ৩য় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

উত্তরায় ৩য় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

125
0
ধর্ষণ, রাজশাহী ধর্ষণের

রাজধানীর উত্তরায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত শরীফ আহমেদকে (৩৯) গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তরার ৭ নম্বর সেক্টরে একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন মেয়েটির পরিবার। স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ে সে। তার মা গার্মেন্টসকর্মী এবং বাবা লন্ড্রি দোকানদার। বাবা-মা যখন কাজে বের হন তখন বিভিন্ন সময় তাদের প্রতিবেশী শরীফ আহমেদ ওরফে রুমি (৩৯) নামে চা বিক্রেতা মোবাইল ফোন দেখানো ও চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে যৌন নির্যাতন করত।

আজ সোমবার শিশুটির বাবা কাজ থেকে হঠাৎ বাসায় এসে নিজেদের রুমে মেয়েকে না পেয়ে পরে পাশেই শরীফের রুমে মেয়েকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। এরপর ওই মেয়ের কাছে জানতে চাইলে মেয়ে তাদের বিষয়টি খুলে বলে। পরে তারা থানায় গিয়ে মামলা করেন।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন গাজী জানান, উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে শিশুটির পরিবার। মামলার পরিপ্রেক্ষিতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শরীফ আহমেদকে (৩৯) গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সূত্রঃ কালবেলা