ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দুই দশক পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করতে যাচ্ছে। দলের চেয়ারম্যান তারেক রহমানর নেতৃত্বে আজ মঙ্গলবার নতুন মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হচ্ছে।
সংবিধান অনুসারে সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব আইন প্রণয়ন, কিন্তু সরকারি কাঠামোতে তাদের বেতন-ভাতা ও সুবিধা নির্ধারিত হয় ‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট, ১৯৭৩’-এর আওতায়। এ অধ্যাদেশ ১৯৭৩ সালের ৪ এপ্রিল জারি হয় এবং সর্বশেষ ২০১৬ সালে সংশোধিত হয়।
বেতন
- মন্ত্রী: মাসিক ১ লাখ ৫ হাজার টাকা
- প্রতিমন্ত্রী: ৯২ হাজার টাকা
- উপমন্ত্রী: ৮৬ হাজার ৫০০ টাকা
- সংসদ সদস্য (এমপি): ৫৫ হাজার টাকা
মন্ত্রিসভার সদস্যদের অসুস্থতার চিকিৎসা খরচ পুরোপুরি সরকার বহন করে।
আরো পড়তে পারেন- তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
বিদেশ ভ্রমণ ভাতা সরকারি কাজে বিদেশ ভ্রমণে মন্ত্রী ও এমপিরা দৈনিক ৫০০ থেকে ৭০০ মার্কিন ডলার ভাতা পান।
গাড়ি ও যাতায়াত সুবিধা
- মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী: সরকারি খরচে একটি গাড়ি
- সংসদ সদস্য: শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা
- জ্বালানি: দৈনিক ১৮ লিটার তেলের সমপরিমাণ টাকা
- পরিবহন ভাতা: মাসে ৭০ হাজার টাকা (মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী)
- নির্বাচনী এলাকা যাতায়াত ভাতা: মাসে ১২ হাজার ৫০০ টাকা
বাসা-বাড়ি সুবিধা
- মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী: সরকারি বাসা (বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন বিনামূল্যে)
- বাসা না নিলে ভাড়া: মন্ত্রী ৮০ হাজার টাকা/মাস, প্রতিমন্ত্রী/উপমন্ত্রী ৭০ হাজার টাকা/মাস
- বাড়ি সাজসজ্জা: মন্ত্রী বছরে ৫ লাখ, প্রতিমন্ত্রী/উপমন্ত্রী ৪ লাখ টাকা
অন্যান্য ভাতা
- সম্মানী ভাতা: মাসে ৫ হাজার টাকা
- টেলিফোন ভাতা: মাসে ৭ হাজার ৮০০ টাকা
- লন্ড্রি ভাতা: ১ হাজার ৫০০ টাকা
- ক্রোকারিজ/টয়লেট্রিজ: মাসে ৬ হাজার টাকা
- আপ্যায়ন ভাতা: মন্ত্রী ১০ হাজার, প্রতিমন্ত্রী ৭ হাজার ৫০০, উপমন্ত্রী/এমপি ৫ হাজার টাকা/মাস
- নির্বাচনী এলাকায় অফিস খরচ: এমপিরা মাসে ১৫ হাজার টাকা
দাতব্য ও স্বেচ্ছাধীন তহবিল
- দাতব্য কাজ (মসজিদ-মন্দির উন্নয়ন ইত্যাদি): মন্ত্রী বছরে ১০ লাখ, প্রতিমন্ত্রী ৭.৫ লাখ, উপমন্ত্রী/এমপি ৫ লাখ টাকা
- স্বেচ্ছাধীন তহবিল: বার্ষিক ৫ লাখ টাকা
অন্যান্য সুবিধা স্থানীয় পর্যায়ে প্রায় ৪০ ধরনের সামাজিক নিরাপত্তা প্রকল্প (খাদ্য, বয়স্ক ভাতা ইত্যাদি) থেকে সুবিধা বণ্টনে এমপিদের সম্মতি গুরুত্বপূর্ণ।
এই সুবিধাগুলো নতুন সরকারের শপথের সাথে সক্রিয় হবে। দেশবাসী নতুন সরকারের কর্মকাণ্ড ও সংস্কারের দিকে তাকিয়ে আছে।







