Home ক্যাম্পাস ও শিক্ষা ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলায় আহত ৩০

ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলায় আহত ৩০

322
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াসহ অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

হামলায় ছাত্রদলের ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২০ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুর ইসলাম রাকিব।

জানা গেছে, ২২ মে প্রধানমন্ত্রী কর্তৃক বিএনপি চেয়ারপার্সনকে কটুক্তির প্রতিবাদ জানিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন। যার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিনই সন্ধ্যায় ছাত্রদলের নেতাকর্মীদের টিএসসিতে হামলা করা হয়। যাতে তিনজন আহত হয়। এ ঘটনার প্রতিবাদে ছাত্রদল কর্মসূচি দেয়ার কথা জানালে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে মহড়া দেয়।

ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের মধুর ক্যান্টিনসহ গুরুত্বপূর্ণ স্পটে অবস্থান নেয়। ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসলে তাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়ার মাথা ফেটে যায়। এছাড়া কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার ১২ নেতাকর্মী আহত হয়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আমান উল্লাহ আমান বলেন, আমাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ ১২ জন আহত হয়েছে।

সূত্রঃ ভোরের কাগজ