Home বিনোদন বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মাহমুদ সাজ্জাদ আর নেই!

বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মাহমুদ সাজ্জাদ আর নেই!

506
0

বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মাহমুদ সাজ্জাদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।

জনপ্রিয় এই অভিনেতা প্রায় ২মাস যাবত রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুক্ষণ আগে তিনি সবাইকে ছেড়ে চলে গেছেন।

সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনা পজিটিভ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তারপর কোভিড নেগেটিভ আসে। কিন্তু করোনা-পরবর্তী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

মাহমুদ সাজ্জাদ শৈশব থেকেই সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন। মাহমুদ সাজ্জাদ প্রথম অভিনয় করেন জহির রায়হানের ‘সংসার’ সিনেমায়।

তিনি পরিচিতি পেয়েছেন খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, আজিজ আজহারের ‘চোখের জলে’ সিনেমায় অভিনয় করে।তিনি খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

একসময় টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন। টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’।

–নিজস্ব সংবাদ