রাজধানীর বনানী কবরস্থান সংলগ্ন ২৩ নম্বর রোডের উল্টোপাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে এক পথচারীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৩ জুলাই) ভোর পাঁচটার দিকে এ ঘটনা সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসটি খুব বেপরোয়া গতিতে চলছিল।
নিহত ওই পথচারীর নাম রঞ্জু শেখ (৩৫)। তিনি একটি ভবনের নিরাপত্তা রক্ষী হিসেবে চাকরি করতেন। তার পৈর্তৃক নিবাস রাজবাড়ীতে।
ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পলাতক আছেন। ঘটনা সংঘটিত হওয়ার সময় ওই বাসে কতজন যাত্রী ছিলেন তা জানা সম্ভব হয়নি।
সূত্রঃ ভোরের কাগজ







