ফিড অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (FOAB) আগামী ৯ নভেম্বর ২০২১ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
বর্তমানে আলোচিত ডিস সিগন্যাল অ্যানালগ থেকে ডিজিটাল করনে প্রযুক্তিগত বিপত্তি নিরসন এবং পর্যাপ্ত STB (সেট টপ বক্স) এর ব্যাবস্থা নিয়ে এই সম্মেলনে আলোচনা করা হবে।
দুপুর ১২টায় প্রেসক্লাবের “জহুর হোসেন চৌধুরী” হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে FOAB এর আহবায়ক ইঞ্জিঃ ফারুক আমজাদ খান নিশ্চিত করেছেন।
ক্যাবল শিল্পে ফিড অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ তাদের পেশাগত নানা সমস্যা এই সংবাদ সম্মেলনে তুলে ধরবে।
–নিজস্ব সংবাদদাতা







