পুরো ইউরোপ ও ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। তবে এ নিষেধাজ্ঞার বাইরে থাকছে যুক্তরাজ্য। ৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সিভিল এভিয়েশন জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- কাতার, জর্ডান, কুয়েত, বাহরাইন, লেবানন, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, পেরু, উরুগুয়ে ও দক্ষিণ আফ্রিকা।
করোনা পরিস্থিতির ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে বলেও জানিয়েছে সিভিল এভিয়েশন।
সূত্রঃ ভোরের কাগজ







