নতুন বছরকে স্বাগত জানিয়ে আজ ১লা জানুয়ারী ২০২২ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর মিরপুর বিভাগীয় অফিসে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
ছোট পরিসরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শরিফ মোহাম্মদ শহিদুল ইসলাম (সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিঃ)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- মোঃ হাফিজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাসলিমা আক্তার হ্যাপি, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিঃ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুর রহমান শিহাব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মিরপুর বিভাগীয় কার্যালয়।

প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে কে ফুল দিয়ে বরণ করে নেন মিরপুর বিভাগীয় কার্যালয়ের সাদিয়া আজাদ এবং সারিকা হক ।
অনুষ্ঠানের সভাপতি তাসলিমা আক্তারকে ফুল দিয়ে বরণ করছেন শিহাব।শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর বিভিন্ন বিষয় ও অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতি ও এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাসলিমা আক্তার হ্যাপি তার বক্তব্যে লাইফ ইন্সুরেন্স এর নানা দিক তুলে ধরেন এবং এই পেশায় কিভাবে স্বাবলম্বী হওয়া যায় সেসব বিষয়ে কর্মীদের তার বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত করেন।
–নিজস্ব প্রতিবেদক








