Home বাংলাদেশ এইচ টি ইমাম আর নেই! ১ম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায়

এইচ টি ইমাম আর নেই! ১ম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায়

679
0

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম মারা গেছেন। বুধবার দিবাগত রাত সোয়া ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান।

এইচ টি ইমামের প্রথম জানাজা তার জন্মস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার সকাল ১১টায় সরকারি আকবর আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

এরপর সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় তার নিয়ে আসা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ আসর শুলশান আজাদ মসজিদের দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ফেসবুক পেজে তিনি বলেন, ‘অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব এইচ টি ইমাম রাত ১.১৫ টায় সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। জানাজা এবং দাফনের বিষয়টি পরে অবহিত করা হবে।’

কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে দুই সপ্তাহ আগে তিনি সিএমএইচে ভর্তি হন। মঙ্গলবার (২মার্চ) তার শারীরিক পরিস্থিতি অবনতি হয়।এইচটি ইমাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।

২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এইচ টি ইমাম। তার বর্তমান বয়স ৮২ বছর।

সূত্রঃ ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here