Home নাগরিক দুর্ভোগ আগৈলঝাড়ায় কোটি টাকার সেতুতে উঠতে লাগে মই!

আগৈলঝাড়ায় কোটি টাকার সেতুতে উঠতে লাগে মই!

354
0
ছবিঃ ইত্তেফাক

সংযোগ সড়ক না থাকায় আগৈলঝাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কোনো কাজে আসছে না। স্থানীয়দের সেতুতে উঠতে হচ্ছে বাঁশের মই বেয়ে।

এলজিইডি ও স্থানীয় ভুক্তভোগীরা জানান, দেড় বছর আগে উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি।

স্থানীয় ইউপি সদস্য সহিদুল ইসলাম জানান, সেতুর নির্মাণ কাজ দেড় বছর পূর্বে শেষ হলেও সংযোগ সড়কে মাটি ভরাট করেনি ঠিকাদার। এ কারণে লোকজন বাঁশের মই বানিয়ে সেতুতে উঠে পারাপার হচ্ছেন।
বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি জানান, সংযোগ সড়ক নির্মাণ করে দেওয়ার জন্য ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়া হলেও এখন পর্যন্ত মাটি ভরাট করেনি। ঠিকাদার ফয়েজ শরীফ জানান, সেতুর এক পাশে একটি পুকুর থাকায় ঐ পুকুর ভরাট করে সড়ক নির্মাণ করতে অতিরিক্ত বরাদ্দের দরকার। বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, সেতুটি সচল করতে ও দুই পাশের সংযোগ সড়কের নির্মাণ কাজ শুরু করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।

সূত্রঃ ইত্তেফাক